গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৫, সুস্থ ১৬৬১

৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬১ জন।
গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৯ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৪৪৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৩০ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬১ জন। গতকালের চেয়ে ৫৫০ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৭ দশমিক ২২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১১ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৪৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২১ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪২ শতাংশ বেশি।
দেশে মোট ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ২০ দশমিক ০৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩১৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৩৬৯ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৪৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৭৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২২৬টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

Related posts

Leave a Comment