সরকার সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করছে।তিনি বলেন, আমাদের নিরলস প্রচেষ্ঠায় গত ১০ বছরে সাক্ষরতার ২৮ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৪ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। সাক্ষরতা ও শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে দেশকে আমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে চাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেয়া আজ এক বানীতে এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হচ্ছে…

Read More

কোভিড থাকলেও অলিম্পিক অনুষ্ঠিত হবেই : আইওসি সহ-সভাপতি জন কোটস

৭ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহামারী থাকুক আর না থাকুক, আগামী বছর নির্ধারিত সূচী অনুযায়ী টোকিও অলিম্পিক আয়োজনের নিশ্চয়তা প্রদান করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সহ-সভাপতি জন কোটস।বিশ্বযুদ্ধ ছাড়া এখনো পর্যন্ত অলিম্পিক বাতিলের কোন ইতিহাস নেই। কোটস এ প্রসঙ্গে বার্তা সংস্থা এএফপির সাথে এক টেলিফোন সাক্ষাতকারে বলেছেন তারা আগামী বছর পুন: নির্ধারিত তারিখ অনুযায়ী টোকিও অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর। টোকিও গেমসের আইওসির মূখ্য সমন্বয়ক কোটস আরো বলেছেন তখন কোভিড থাকলেও ২৩ জুলাই গেমস শুরু হবেই।২০১১ সালে জাপানে উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির উদাহরণ দিয়ে কোটস বলেন, ‘গেমস…

Read More

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা

৭ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ) : বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকান্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত সাংবাদিকদের বলেন, যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে তাই এই মুহূর্তে আমরা বিস্তারিত কিছু বলতে পারবো না। আদালত চাইলে আমরা এই প্রতিবেদন সেখানে হস্তান্তর করবো।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রিপোর্টের ভেতরে কী আছে আমরা এখনও দেখিনি। এখন আমাদের সচিব এটা বিশ্লেষণ করে দেখবেন। আপনারা জানেন আদালতের নির্দেশনা অনুযায়ী একটি…

Read More

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৬

৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৬ জনের মৃত্যু হলো। বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১১ জন এখন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা ও আশংকাজনকগতকাল রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল এ তথ্য জানান।চিকিৎসকরা জানিয়েছেন,এখানে যারা ভর্তি আছেন, তাদের সবার অবস্থা সংকটাপন্ন। ভর্তি ১১ জনের মধ্যে ৫জন নিবিড পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।বিস্ফোরণের ঘটনায় এর আগে…

Read More

ধামরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে নানির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সকালে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের গাজীখালি নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চৌধুরী ঘুঘাট এলাকার ফরিদুল ইসলামের মেয়ে। তারা ধামরাইয়ের হাতকোড়া গ্রামের লাবলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা জানান, সকালে নানির সঙ্গে গাজীখালি নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় মরিয়ম। পরে স্থানীয় লোকজন খোঁজাখুজি করতে থাকে। প্রায় আধা ঘণ্টা পর মরিয়মের লাশ নদীতে ভেসে উঠে। খবর পেয়ে…

Read More

সাভারে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ডিইপিজেডের শ্রমিকরা

ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ১১’শ শ্রমিকের বেশ কয়েক মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিইপিজেডের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক।কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেডের) এ ওয়ান বিডি লিমিটেড কারখানা কতৃপক্ষ ১১’শ শ্রমিকের বেশ কয়েক মাসের বকেয়া বেতন-ভাতা নিয়ে তালবাহানা করছে। এমনাবস্থায় করোনার প্রাদুর্ভাবের সময় অর্থসংকটে নানা মানবেতর দিন পার করছেন শ্রমিকরা। ডিইপিজেড ও বেপজা কতৃপক্ষের আশ্বাসে প্রায় ১৭ বার শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা থাকলেও তা হয়নি।…

Read More

সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে

৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা রোববার ৮ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।সিএসএসই’র সর্বশেষ ডাটা অনুযায়ী, স্থানীয় সময় বেলা ২টা ২৮ মিনিট পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৮২৮টা) বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮ লাখ ৮০ হাজার ৭৭৯ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬২ লাখ…

Read More