সাভারের আশুলিয়ায় মা ও ছেলে তের দিন ধরে নিখোঁজ


ষ্টাফ রিপোর্টার, ৫ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মা ও ছেলে তের দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় নিখোঁজ হওয়ার পর থেকে ওই নারীর পরিবারের সদস্য চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
গেল আগষ্ট মাসের ২৩ তারিখে আশুলিয়ার বাড়ইপাড়া মোল্ল্যাপাড়ার ছাত্তার মার্কেট এলাকা থেকে মা ও ছেলে নিখোঁজ হন। নিখোঁজ ওই মায়ের নাম জেসমিন (২৪) ও তার চার বছরের ছেলের নাম জিসান।
নিখোঁজ ওই নারীর পরিবারের সদস্যরা জানায়,২৩/০৮/২০ তারিখ দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া মোল্ল্যাপাড়ার ছাত্তার মার্কেট এলাকায় পারিবারিক কাজে যান মা জেসমিন ও তার চার বছরের ছেলে জিসান। পরে তারা সেখান থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাদের সন্ধ্যান না পাওয়ায় স্থানীয় সংশ্রিষ্ট থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করা হয়েছে। এদিকে নিখোঁজের পরে ওই নারীর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ওই নারীর বাড়ি ধামরাই থানার ভাড়ালিয়ার বাঙ্গালপাড়া এলাকায়।
পুলিশ বলছে,নিখোঁজ মা ও তার ছেলের সন্ধ্যানে তারা কাজ করে যাচ্ছেন।

Related posts

Leave a Comment