সাভারে মাদক ব্যবসায়ীদের গুলিতে গার্মেন্টস শ্রমিকসহ আহত অন্তত ৫


ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):
সাভারের মাদক ব্যবসায়ীদের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৫ জন। রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজীরচট আড়িয়ারারমোড় এলাকায় এঘটনা ঘটে। গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী বলছে, গাজীরচট আড়িয়ারারমোড় এলাকার নার্গিস সোয়েটারের অপারেটর নুর আলম গতকাল রাতে কারখানা ছুটির পরে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। পরে রাস্তায় একদল মাদক ব্যবসায়ী পোশাক শ্রমিক নুর আলমকে গুলি করে আনজির এ্যাপারেলন্স এর শ্রমিক সাকিবসহ আরও চারজনকে পিটিয়ে আহত করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে নার্গিস সোয়েটার কারখানায় ভাঙচুর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ঐ শ্রমিকসহ পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ঐ গার্মেন্টস শ্রমিক বলেন কি কারণে মাদক ব্যবসায়ীরা তাকে গুলি করেছেন তা তিনি বলতে পারেন না। তিনি আরও বলেন চারালপাড়া এলাকার মাদক ব্যবসায়ী রিপন,টিপু ও শামিম তাকে গুলি করেছেন। তবে একটি গোপন সূত্র দাবি করেছেন টাকা পয়সার লেনদেনের কারণে এ গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে।
আশুলিয়া থানা পুলিশ বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment