সাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামি মিজানুর গ্রেপ্তার


ষ্টাফ রিপোর্টার, ২৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের পাঁচ দিন পর গতকাল শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কর্নেল ব্রিকস ফিল্ডের পাশে পারভেজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ । এসময় পুলিশ তাঁদের কাছ থেকে হত্যাকান্ডের ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।


এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মিজানুরের বাবা আবদুর রহমান (৬৯) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৪৯)। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাঁদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় মিজানুরের আরেক সহযোগী সেলিম পালোয়ান নামের এক যুবককে। হত্যাকান্ডের সময় তিনি ও অংশ গ্রহণ করেন।

এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, হত্যাকারী মিজানুর (২১) তাঁর দুই সহযোগী সাকিব (২১) ও জয়কে (২০) নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার কর্নেল ব্রিকস ফিল্ডের পাশে স্থানীয় পারভেজের বাড়িতে বসে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পেরে পুলিশ অভিযান রাতে তাঁদের গ্রেপ্তার করে। সাকিব ও জয় হত্যাকান্ডে অংশগ্রহণ করেন বলেও জানান তিনি।
নীলার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২০ সেপ্টেম্বর সাভারের পালপাড়া এলাকায় স্থানীয় ব্যাংক কলোনী এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নীলা রায়কে কুপিয়ে হত্যা করেন মিজানুর রহমান মিজান নামের এক কিশোর গ্যাং। এঘটনার পর থেকে তিনি এতদিন পলাতক ছিলো। আটক ওই খুনি বর্তমানে সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। আজ দুপুরে হত্যাকারী মিজানুর রহমান মিজানকে রিমান্ডের আবেদন করা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় গত সোমবার রাতে সাভার মডেল থানায় মিজানুর, তাঁর বাবা আবদুর রহমান, মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন। আসামীদের দ্রুত গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন সাভার উপজেলাবাসী।
এদিকে কিভাবে ওই খুনি মিজানুর রহমান ওই বাড়িতে সেখানে আত্মগোপনে এসেছিলো বা এর সাথে সেখানকার কেউ জড়িত আছেকিনা বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
এদিকে এহত্যাকান্ডের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সারাদেশে নিন্দার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা খুনিদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দাবি করে বিভিন্ন স্ট্যাটাস দেন। গত পাঁচদিন ধরে চাঞ্চল্যকর এহত্যাকান্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরের শিরোনাম ছিলো টক অব দ্য টাউন। সাভারের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নজর ছিলো এ হত্যাকান্ডের মুল আসামী মিজানুর রহমান মিজানকে পুলিশ কখন আটক করবে সেই খবর তারা দেশ বাসীর কাছে গুরুত্বের সাথে তুলে ধরে প্রচার করবে।
এছাড়া আজ এ হত্যাকান্ডের খুনিদের দ্রুত ফাঁসির দাবিতে সকালে সাভারের গেন্ডা এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করার কথা রয়েছে সাভার উপজেলা নাগরিক কমিটির।

Related posts

Leave a Comment