
ষ্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা শিরিয়া খানমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় এ কুলখানী অনুষ্ঠিত হয়।

কুলখানীতে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীমসহ সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। কুলখানী উপলক্ষে কয়েক হাজার মানুষের গণভোজের আয়োজন করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা শিরিয়া খানম মৃত্যু বরণ করেন।
