ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পুলিশি বিশেষ অভিযানে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।
সংবাদ সম্মেলন থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এলাকা থেকে মাদক ও অস্ত্র নির্মূলে আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে, ১১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, এবং বাকী ৬ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ বলছেথ মাদক, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাস নির্মূলে পুলিশের এই চিরুনি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ২০ ছিনতাইকারী গ্রেপ্তার
