‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

৫ জুন ২০২৬ (বিবিনিউজ ): চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী আহমেদ আযম খান বলেন, বিগত সরকারের ‘প্রতিহিংসামূলক রাজনীতির’ কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি…

Read More

সাভারে ৫ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক

৫ জুন ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর উপকণ্ঠ সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। গত রাতে সাভার মডেল থানাধীন জয়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া সংগীয় ফোর্স নিয়ে সাভারের জয়পাড়া এলাকায় অভিযান চালান। এসময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. সালমান খান (২৫) নামের এক মাদক কারবারিকে।​পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে সালমানের কাছ থেকে ৫ লিটার…

Read More

কেরানীগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫ জুন ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মো. মোজাম্মেল হোসেন মিন্টু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।​আজ শুক্রবার (৫ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।​গ্রেফতারকৃত মোজাম্মেল হোসেন ওই এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Read More