সাভারে চারটি অবৈধ টায়ার পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভারে পরিবেশ দূষণকারী চারটি অবৈধ টায়ার পোড়ানোর কারখানা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় বুলডোজার দিয়ে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল।পরিবেশ অধিদপ্তর জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। কারখানাগুলো থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যরে কারণে পার্শ্ববর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল এবং স্থানীয় জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ…

Read More

সাভারে ট্যানারিতে অবৈধ বাইপাস লাইন,কোটি টাকার গ্যাস চুরির ঘটনায় সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে অবৈধ বাইপাস লাইন স্থাপন করে দীর্ঘদিন ধরে গ্যাস চুরির দায়ে একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক ভিজিল্যান্স টিম। বৈধ সংযোগের আড়ালে কৌশলে এই অবৈধ সংযোগ ব্যবহার করে প্রতিষ্ঠানটি কোটি টাকা মূল্যের গ্যাস চুরি করে আসছিল।সোমবার দীর্ঘ অনুসন্ধান শেষে গোপন তথ্যের ভিত্তিতে সাভারের চামড়া শিল্পের ‘হাইটেক ট্যানারি’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম রাসেল।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কারখানাটিতে প্রস্তাবিত নতুন বৈধ শিল্প…

Read More

আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পুলিশি বিশেষ অভিযানে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।সংবাদ সম্মেলন থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এলাকা থেকে মাদক ও অস্ত্র নির্মূলে আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে, ১১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন অটোরিক্সা ছিনতাইকারী চক্রের…

Read More

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত

শামীম,সাভার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ):“পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন এর আয়োজনে এবং সহযোগী সংগঠন আইইডি, জেটনেট বিডি ও জনউদ্যোগের সহযোগিতায় সাভার থানা স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে ঢাকার সাভারে অনুষ্ঠিত এ মানববন্ধনে পরিবেশ রক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’র সাধারণ সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ এর…

Read More

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ব বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে আমাদের ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রানালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারলে বাংলাদেশের ওষুধ রপ্তানির পরিসর আরও…

Read More