ডেস্ক রিপোর্ট: ইতালির মধ্যাঞ্চলে আবারো শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ১ মাত্রার। পেরুজিয়া শহর থেকে ৬৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে এ কেন্দ্র। রবিবার সকালে ইতালির মধ্যাঞ্চলে অনুভূত হওয়া এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি। বুধবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয় পেরুজিয়া শহরের পূর্বে। একই দিন সন্ধ্যায় আবারও ভূমিকম্প হয়, যার কম্পন রাজধানী রোমেও অনুভূত হয়। আগস্ট মাসে শক্তিশালী ভূমিকম্পে ইতালির কয়েকটি শহর ধূলিসাৎ হয়ে যায়। মারা যায় তিন শতাধিক মানুষ। আগস্ট থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ছোট-বড় ভূমিকম্পে কেঁপেছে ইতালি।
মিতু/বিবি নিউজ/১২
