রাজধানীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

110116_96x362ডেস্ক রিপোর্ট: রাজধানীর ভাটারায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে এ ঘটনার পর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার রাত আটটার দিকে শাহিন নামের এক যুবক মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ভাটারার সমির উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রাখে। এসময় রাশিদুল, শাহিন ও নাজমুল মেয়েটিকে মারধর করে। পরে রাশিদুল তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাসায় এসে তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। পরে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মেয়েটি চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 

 

মিতু/বিবি নিউজ/১১০

Related posts

Leave a Comment