ডেস্ক রিপোর্ট: চার ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টার দিকে দুটি ভূকম্পন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে। অধ্যাপক হুমায়ুন জানান, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর আগে সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মিয়ানমারে। ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে…
Read MoreDay: October 26, 2016
গাজীপুরে স্কুলছাত্রী খুন : অভিযুক্তের আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকার স্কুল ছাত্রী মুন্নি আক্তারের অভিযুক্ত হত্যাকারী আরাফাত আত্মহত্যা করেছেন। নিহত বখাটে যুবক আরাফাত হোসেন ওই এলাকার শ্রমিক নেতা আতাউর রহমানের ছেলে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় ফুফুর বাড়িতে আরাফাতের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে গতকাল কতুবদিয়া এলাকায় নিজ ঘর থেকে শহীদুল ইসলামের মেয়ে মুন্নী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নী আক্তার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশোনা করতেন। এঘটনায় নিহতের…
Read Moreপুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৬৫ ভরি স্বর্ণ লুট
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ৬৫ ভরি স্বর্ণ, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও চারটি দামি মোবাইল ফোন সেট নিয়েছে গেছে। বুধবার ভোর রাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান বাড়ির মালিক পুলিশ কর্মকর্তা মাদারীপুর জেলার কালকিনি থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল ওয়াদুদ খান। তিনি বলেন, বুধবার ভোর রাতে বাড়ির দোতলার গ্রিল কেটে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র রামদা ও ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাড়ির সকলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে।…
Read Moreহাইতিতে ত্রাণ বিতরণকালে বিশৃঙ্খলা : নিরাপত্তা বাহিনীর গুলিতে কিশোরী নিহত, আহত ৩
ডেস্ক রিপোর্ট: হাইতিতে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোরী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। দেশটিতে হারিকেনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বিশৃঙ্খলা দেখা দিলে এ ঘটনা ঘটে। জাতিসংঘ মিশন একথা জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডামে-ম্যারির সমুদ্র বন্দরে বিকেলে কলম্বিয়ার একটি ত্রাণবাহী জাহাজ থেকে অতি প্রয়োজনীয় সহায়তা সামগ্রী নামানোর সময় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দিলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। হাইতিতে জাতিসংঘের মানবিক সাহায্য সমন্বয়কারী কর্মকর্তা মুরাদ ওয়াহ্বা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হাইতির ন্যাশনাল পুলিশকে ত্রাণকার্যে সহায়তাকারী ব্রাজিলীয় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা রবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।’ হাইতিতে মন্থর…
Read Moreবেয়ারস্টোর কাছে এই জয়—‘অন্যতম সেরা’
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের হৃদয় ভেঙে দিয়েছে। জয়ের একেবারে কাছে গিয়েও হার বেদনায় ভাসিয়েছে গোটা দেশকে। কিন্তু ইংল্যান্ড দারুণ খুশি টেস্টটা ২২ রানে জিতে। কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে এই জয়কে রীতিমতো উদ্যাপনই করছে তারা। ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো তো তাঁর ক্যারিয়ারেরই অন্যতম সেরা জয় মনে করেন এটিকে। তিনি চট্টগ্রামের এই জয়কে তুলনা করেছেন ২০১৩ সালে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্টব্রিজের সেই বিখ্যাত জয়ের সঙ্গে, যেটিতে তীব্র লড়াইয়ের পর ১৪ রানে জিতেছিল ইংলিশরা। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে বাংলাদেশে বসেই কলাম লিখছেন বেয়ারস্টো। তিনি চট্টগ্রামে টেস্ট জয়ের বর্ণনা দিয়েছেন তাঁর লেখায়।…
Read Moreঝিনাইদহে সেই ছাত্রীকে ছুরিকাঘাত করা যুবক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া যুবক লিটুকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় লিটুর কাছ থেকে তিনটি হাতবোমা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, লিটু পরিত্যক্ত ওই বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে সদর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন লিটু।…
Read Moreজেল হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের
ডেস্ক রিপোর্ট: আগামী ৩ নভেম্বর জেল হত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- ওই দিন সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা, সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, রাজশহীতে মোহাম্মদ কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।বুধবার বেলা ১১টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিতু বিবি নিউ/৬৫
Read Moreপুলিশের অভিযানে রংপুরে গ্রেফতার ৭০
ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ৭০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়। রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিলো না। এবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিতু/বিবি…
Read Moreরাজধানীতে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকার জাল নোটসহ ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী। তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জাননো হবে। মিতু/বিবি নিউজ/৬৩
Read Moreডোবা থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার : বাবা আটক
ডেস্ক রিপোর্ট: সিলেটের ওসমানীনগরের চিন্তামণি গ্রামে ডোবা থেকে দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় তাদের বাবাকে আটক করা হয়েছে। বুধবার সকালে চিন্তামণি গ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ।আটক বাবার নাম ছাবিত আলী। চিন্তামণি গ্রামের বাসিন্দা নুরবি বেগমের দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদের (৭) লাশ সোমবার রাতে গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দুই ছেলের বাবা ছাবিত আলীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে…
Read More