রাজধানীতে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার

110210_indexডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ৬৬ লাখ টাকার জাল নোটসহ ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জাননো হবে।

 

মিতু/বিবি নিউজ/৬৩

Related posts

Leave a Comment