কমরেড অজয় রায় আর নেই

ষ্ট্যাফ রিপোর্টার :- প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড অজয় রায় মারা গেছেন। সোমবার ভোর ৫ টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই ছেলেমেয়ে বিদেশে থাকায় কমরেড অজয় রায়ের মরদেহ আপাতত বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হচ্ছে। বুধবার সকালে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চেরও সমন্বয়কের দায়িত্বে ছিলেন। ৮৮ বছর বয়সী এই বাম নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্য যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এর আগে, শনিবার সন্ধ্যা থেকে বর্ষীয়ান এই রাজনীতিককে বারডেম হাসপাতালের সিসিইউতে নিবীড় পর্যবেণে রাখা হয়।…

Read More

ঝিনাইদহে পানিতে ডুবে নিহত তিন শিশু

ষ্ট্যাফ রিপোর্টার:- ঝিনাইদহে পানিতে ডুবে নিহত হয়েছে তিন শিশু। সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে রিয়া (১০), ছেলে নীরব (৮) ও ননী মিয়ার ছেলে মুরাদ (১০)। জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল তিন শিশু। এদের মধ্যে শিশু নীরব সাঁতার জানত না। খেলার একপর্যায়ে ভেলাটি উল্টে গেলে তিন শিশুই পানিতে পড়ে যায়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, বেলা ১১টার দিকে তিন শিশুর গলা জড়াজড়ি করা অবস্থায় লাশ উদ্ধার করে…

Read More

অনুষ্ঠানেই চাঁপাইনবাবগঞ্জের ডিসির মৃত্যু

ষ্ট্যাফ রিপোর্টার :- চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম (৫০) মারা গেছেন। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এনডিসি আল- ইমরান জানান, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম সকালে বিভাগীয় টাস্কফোর্সের সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে যান  সেখানে অনুষ্ঠান চলাকালে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।  জেলা…

Read More

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ষ্ট্যাফ রিপোর্টার; ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগদান শেষে ভারতের গোয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার বাংলাদেশ সময় সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফাইটে করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর আগে ভারতের স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে গোয়ার নৌবাহিনীর বিমানঘাঁটি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা।  গোয়া থেকে বিদায়ের আগমুহূর্তে শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয় ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকস দল। এ ছাড়া তাঁর সম্মানে সাংস্কৃতিক পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।   মিতু/ বিবি নিউজ/০৫

Read More

ঝালকাঠির দুই বিচারক হত্যায় জেএমবি সদস্যের মৃত্যুদন্ড কার্যকর

ষ্ট্যাফ রিপোর্টার ; বাংলাদেশের ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার কামরুল ইসলাম বলেছেন রোববার রাত ১০ টা ৩০ মিনিটে আরিফের ফাঁসি কার্যকর করা হয়। এর আগে ২৮ শে আগস্ট আরিফের মৃত্যুদন্ডের পুনর্বিবেচনা চেয়ে তাঁর করা আবেদন খারিজ করে দেওয়া হয়। ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান…

Read More

খাদিজার শরীরের বামদিক এখনো পুরো অবশ

ষ্ট্যাফ রিপোর্টার;  বাংলাদেশের সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগমের হাতে আজ হাতে একটি অস্ত্রোপচার করার কথা রয়েছে। গত তেসরা অক্টোবর তাকে কুপিয়ে মারাত্মক আহত করে স্থানীয় ছাত্রলীগ নেতা বদরুল আলম।  এরপর থেকেই মাথায় গুরুতর আঘাত নিয়ে খাদিজা ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হচ্ছিল। হাসপাতালটির পরিচালক ডাক্তার মির্জা নাজিম উদ্দিন জানিয়েছেন, খাদিজার অবস্থার বেশ উন্নতি হয়েছে। তাকে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন খুলে আইসিইউ থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে ডাক্তার নাজিম উদ্দিন জানিয়েছেন, তার শরীরের বামদিক এখনো পুরো অবশ। সে এখনো কথা বলছে…

Read More

জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের মডেল জানতে চায় ভারত

ষ্ট্যাফ রিপোর্টার;  গোয়াতে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপাকি বৈঠকে দুই দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। রবিবার অনেক রাতে ব্রিকস ও বিমস্টেক আউটরিচের অবকাশে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের পর বাংলাদেশের প থেকে জানানো হয়েছে – জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ ঠিক কি মডেল অনুসরণ করছে ভারতের প্রধানমন্ত্রী সে ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন। গোয়ার ক্যাভেলোসিম থেকে শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, দণি এশিয়া আঞ্চলিক সহযোগিতা জোট বা সার্কের সম্মেলন করা যে এই মুহূর্তে অর্থহীন সে বিষয়েও দুদেশ একমত হয়েছে।  গোয়ায় চব্বিশ ঘণ্টার সংপ্তি সফরে বিমস্টেক আইটরিচে যোগ…

Read More

নাজিমউদ্দিন হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার

ষ্ট্যাফ রিপোর্টার : বাংলাদেশে পুলিশ বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রশিদুন নবী ভুঁইয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান বিবিসিকে জানিয়েছেন গত রাতে সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। রাতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের গোয়েন্দা বিভাগ একসাথে সেখানে অভিযান চালায়। এবছরের এপ্রিল মাসের ৬ তারিখ রাতে পুরাণ ঢাকার ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে নাজিম উদ্দিনকে হত্যা করে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন। নাজিমউদ্দিন গণজাগরণ মঞ্চের একজন কর্মী ছিলেন।…

Read More