ষ্ট্যাফ রিপোর্টার; ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগদান শেষে ভারতের গোয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশ সময় সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফাইটে করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর আগে ভারতের স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে গোয়ার নৌবাহিনীর বিমানঘাঁটি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। গোয়া থেকে বিদায়ের আগমুহূর্তে শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয় ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকস দল। এ ছাড়া তাঁর সম্মানে সাংস্কৃতিক পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।
মিতু/ বিবি নিউজ/০৫
