ঝালকাঠির দুই বিচারক হত্যায় জেএমবি সদস্যের মৃত্যুদন্ড কার্যকর

_91947538_cb35d407-e0b8-46bc-8e56-c2cab8abb391ষ্ট্যাফ রিপোর্টার ; বাংলাদেশের ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার কামরুল ইসলাম বলেছেন রোববার রাত ১০ টা ৩০ মিনিটে আরিফের ফাঁসি কার্যকর করা হয়। এর আগে ২৮ শে আগস্ট আরিফের মৃত্যুদন্ডের পুনর্বিবেচনা চেয়ে তাঁর করা আবেদন খারিজ করে দেওয়া হয়। ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে । চাঞ্চল্যকর এ মামলায় ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন আদালত । জেল সুপার কামরুল ইসলাম জানান ফাঁসি কার্যকরের পর তার মরদেহ স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বাগেরহাটের মোল্লারহাটে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান। ২০০৫ সালে বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ এর হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

মিতু/ বিবি নিউজ/০৪

Related posts

Leave a Comment