নানা আয়োজনে সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি ২০২৫ (বিবিনিউজ) : অনাড়ম্বর ও নানা আয়োজনে সামাজিক সংগঠন এসডিআই ও সুস্থ জীবনের ব্যবস্থাপনায় নতুন বছরের কর্মসূচী পালিত এবং এসডিআই-এর বিশেষ আর্থিক পন্যের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। ঢাকার পানশী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুস্থ-জীবন সংগঠন ও এসডিআইয়ের যৌথ আয়োজন অত্যন্ত আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সুস্থ জীবন সংগঠনের সকল সদস্য,তাদের পরিবার বর্গ এবং এসডিআই-এর কর্মকতাদের উপস্থিতিতে এসডিআই তাদের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা এবং সঞ্চয়ের কথা মাথায় রেখে একটি যুগান্তকারী আর্থিক সেবার ঘোষনা করে যা ২০২৬ সালের পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষ ভূমিকা রাখবে।

সভায় সভাপতিত্ব করেন সুস্থ জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক। এতে বক্তব্য রাখেন,এসডিআইয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহীদ তানজিম হক, পরিচালক মোঃ কামরুজ্জামান, সুস্থ জীবনের সাংগঠনিক সম্পাদক শংকর বিকাশ সাহা, বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি মজুমদার গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সুস্থ জীবন সংগঠনের সাধারন সম্পাদক চিত্তরঞ্জন মজুমদার, সাবেক অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস,প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, বিশেষ অতিথি যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ। মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ বলেন, দারিদ্র বিমোচনে এবং তৃনমূল পর্যায়ে এনজিওর আর্থিক সেবা প্রদানের ভূয়সী প্রসংশা করেন। প্রচলিত ব্যাংক সেবায় দেশের গুটিকয়েক মানুষ পেয়ে ঋণ ক্ষেলাপীর মাধ্যমে আমাদের মত সাধারন গ্রাহকদের আমানত ঝুকিতে ফেলছে, কিন্তু এনজিও গুলো তাদের কাজের মাধ্যমে দেশের সাধারন মানুষের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে ব্যাংকের মোট ঋণের ২.৫% কৃষি খাতে বিতরণের বাধ্য বাধকতা রয়েছে, এটাকে আরও বৃদ্ধি করা প্রয়োজন। তাহলে সাধারন মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি ব্যাংক সেক্টর কিছুটা হলেও ঝুকি মুক্ত হবে।


এছাড়াও বক্তারা আরো বলেন, সুস্থ জীবন একটি সামাজিক সংগঠন, এই সংগঠনের সদস্যরা প্রতিদিন সকালে রাস্তার পাশে ও লেকপাড়ে হাটার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ কওে আসছে। দেশের দূর্যোগে বন্যা ও শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আর্থিক সহযোগীতা অব্যাহত রেখেছেন।

অনুষ্ঠানে এসডিআই এর সিনিয়র পরিচালক,সহকারী পরিচালকসহ সাভার,ধামরাইয়ের অন্যান্য কর্মকর্তা ,মিডিয়া কর্মী এবং সুস্থ জীবণের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এসডিআই-এর পক্ষ থেকে কেক কাটা ছাড়াও উপস্থিত সকলের মধ্যে নতুন বছরের ডাইরী ও ক্যালেন্ডারসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Related posts

Leave a Comment