কবি হেলাল হাফিজের যাবতীয় চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের মারাত্মক অসুখ গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার সবরকম দায়িত্বভার গ্রহণ করেছেন।  গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কবির সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা তাঁর চিকিৎসার এই দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার বাসস’কে এ কথা জানান। ইহসানুল করিম বলেন, ‘সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে কবি হেলাল হাফিজ সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন। হেলাল হাফিজ…

Read More

শরীয়তপুরের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট: সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা জেলার ৪টি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ইউনিয়ন পষিদ নির্বাচন ২০১৬ এর নির্বাচনের সময় সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা ৫ টি ইউনিয়ন পরিষদে আজ সোমবার সকাল ৮ টা থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত (সকাল ১০টা) কোন সহিংসতা বা বিশৃংখলার খবর পাওয়া যায়নি। ৫ টি ইউনিয়ন পরিষদে মোট ২১ প্রার্থী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪৭ টি ভোট কেন্দ্রে ৪৯ হাজার ৪৭৯ জন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। সকাল থেকেই মহিলা ভোটারদের ব্যাপক…

Read More

মিরাজকে অভিনন্দন জানিয়েছে আইসিসি

ডেস্ক রিপোর্ট: অভিষেক সিরিজে বল হাতে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজের অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচটিতে টাইগাররা জিতেছে ১০৮ রানে। অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টে নিজেকে তুলেছেন নতুন উচ্চতায়। নিজের দ্বিতীয় ম্যাচেই টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন তিনি। দুই ইনিংসেই ৬ উইকেট নেয়া ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। অভিষেকে টেস্টেই তাক লাগিয়ে দেওয়া তরুণ ক্রিকেটার মিরাজকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে এ অভিনন্দন-বার্তা জানায়…

Read More

জয়পুরহাটে চার দিনব্যাপী আয়কর মেলা বুধবার

ডেস্ক রিপোর্ট: জেলায় চার দিনব্যাপী আয়কর মেলা আয়োজনের ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জাতীয় রাজস্ব আহরণ কার্যক্রমের সফলতা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে এ মেলার আয়োজন করতে যাচ্ছে কর অঞ্চল বগুড়া। জয়পুরহাট উপ-কর কমিশনার অফিস সূত্র জানায়, আগামী ২ নভেম্বর বুধবার থেকে ৫ নভেম্বর পর্যন্ত স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ আয়কর মেলা-২০১৬ অনুষ্ঠিত হবে। ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়কর মেলায় ই-টিআইএন রেজিষ্ট্রেশন, রি-রেজিষ্ট্রেশন ও ই-পেমেন্ট সুবিধা থাকবে। এছাড়াও করদাতাদের জন্য আয়কর রিটার্ণ দাখিলের সুবিধা সহ ব্যাংকে অস্থায়ী বুথে আয়কর জমাদান ও করদাতাদের রিটার্ণ পূরণ সংক্রান্ত সহযোগিতার…

Read More

ইন্দোনেশিয়ায় মালবাহী বিমান নিখোঁজ

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সোমবার চার ক্রুসহ এক মালবাহী বিমান নিখোঁজ হয়েছে। পরিবহণ মন্ত্রণালয় জানায়, বিমানটি সোমবার স্থানীয় সময় ৭ টা ৫৭ মিনিটে প্রত্যন্ত পাপুয়া প্রদেশের তিমিকা নগরী থেকে লাগায় যাচ্ছিল। তিমিকা থেকে লাগা যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন এ বিমান লজিস্টিক ও ট্রান্সপোর্ট কোম্পানি আলফা ট্রান্স পরিচালনা করে। কারিবৌ বিমানটি স্থানীয় সময় ৮ টা ২৩ মিনিটে লাগাতে অবতরণের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে বিমানটি আর অবতরণ করেনি এবং বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি পর্বতের…

Read More

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ডেস্ক রিপোর্ট: দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।     মিতু/বিবি নিউজ/১৩২

Read More

মেয়ের প্রেমিককে আগাম হুঁশিয়ারি শাহরুখের

ডেস্ক রিপোর্ট: মেয়ের হবু প্রেমিককে কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে দিলেন শাহরুখ খান। সরাসরি বলে দিলেন,‘‌চুমু খেলে ঠোঁট ছিঁড়ে নেব।’‌। মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিয়ার ‌জিন্দেগি‌’ ছবির নায়িকা আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের ‘‌কফি উইথ করণ’–এ গিয়েছিলেন বলিউড ‘বাদশা”। সেখানেই এমন মন্তব্য করেন শাহরুখ খান। শাহরুখ খান জানান, এমনিতে মেয়ে সুহানাকে সবসময় আগলে রাখেন তিনি। কাউকে ধারে কাছেই ঘেঁষতে দেন না। মেয়ে সুন্দরী বলে যে কেউ প্রেমে পড়তেই পারে। তবে চুমু খাওয়ার চেষ্টা করলে ফল ভাল হবে না। একদম টেনে জিভ ছিঁড়ে নেবেন তিনি। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘‌কফি উইথ করণ–৫।’ সিজন-৫…

Read More

মধ্যপ্রদেশে জেল ভেঙে পালাল ৮ সিমি সদস্য

ডেস্ক রিপোর্ট: ভারতের একটি জেল ভেঙে পালাল নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র আট সদস্য। রবিবার গভীর রাতে মধ্যপ্রদেশের ভোপাল জেলের নিরাপত্তা রক্ষীকে খুন করে তারা জেল ভেঙে পালায় বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। জেলে পাঁচিল টপকানোর সময় বিছানার চাদর (বেডশিট)-কে রশি হিসাবে ব্যবহার করেছিল বলে জানা গেছে। গত তিন বছরে মধ্যপ্রদেশের জেল থেকে এনিয়ে দ্বিতীয়বারের মতো ঘটনা ঘটলো। ভোপালের ডিআইজি রমন সিং জানান, ‘রবিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জেলের এক নিরাপত্তারক্ষীকে বেঁধে রাখে পরে রমা শঙ্কর নামে এক হেড কনস্টেবলকে স্টিলের পাত দিয়ে গলা কেটে…

Read More

আবারও জঙ্গি হামলা পাকিস্তানের স্কুলে

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ হামলার পর আবারও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। এবার হামলার শিকার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হারুণাবাদ অঞ্চলের বহালনগরের একটি স্কুল।পাকিস্তান গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার সকালে দুই সশস্ত্র জঙ্গি ওই স্কুলে ঢুকে পড়ে। ঢোকা মাত্র এলোপাথাড়ি গুলি ছোঁড়া শুরু করে তারা। হতাহতের কোন খবর এখনও পর্যন্ত নিশ্চিত য়করা সম্ভব হনি। ঘটনার পরপরই বিপুল সংখ্যাক পুলিশবাহিনী ঘিরে ফেলেছে স্কুলটিকে। চলছে অভিযান। শিক্ষর্থীদের স্কুল থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলেও জানা গেছে। তবে জঙ্গিরা কাউকে জিম্মি করে রেখেছে কিনা, তা নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী।কিছুদিন আগেই…

Read More

ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ৩

ডেস্ক রিপোর্ট: রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। রবিবার গভীররাতে নগরীর জামালপুর তাঁতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি।নিহত কিশোরের বাড়ি নগরীর মেহেরচণ্ডি চকপাড়া এলাকায়। তার বাবার নাম আবুল কাশেম। আটক তিনজনের বাড়িও একই এলাকায়। তারা হলো: রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম (১৬), রাব্বি আহমেদ ওরফে সিহাব (১৭) ও মো. শাহীন (২০)। নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আবদুল মমিন জানান, নিহত লালা আটকদের বন্ধু ছিল। রবিবার রাত ১২টার দিকে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা…

Read More