৫ জুন ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মো. মোজাম্মেল হোসেন মিন্টু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
আজ শুক্রবার (৫ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মোজাম্মেল হোসেন ওই এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কেরানীগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
