সাভারে নামা বাজারে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


স্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ):সাভারে বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম।

এলাকাবাসী জানায়,ঢাকার সাভারের নামা বাজারে ঐহিত্যবাহী বংশী নদীর পাড় দখল করে বিভিন্ন দোকানপাট সহ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু রাজনৈতিক ব্যক্তি। যার কারণে নদীর পাড় ছোট হয়ে আসছিলো।

পরে আজ সকল বাধা উপক্ষো করে দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বুল ডোজার দিয়ে নামা বাজার ও বংশী নদীর পাড়ের সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। কয়েক’শ স্থাপনা গুড়িয়ে দেওয়ায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে সন্তোষ বিরাজ করছে।

এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উচ্ছেদ অভিযানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

Related posts

Leave a Comment