ধামরাইয়ে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সীসা

স্টাফ রিপোর্টার,১ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বৃদ্ধ সহ শিশুরা। এছাড়া ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির ফলে ফসলের ক্ষতি সহ মরছে গরু ছাগল।

সরজমিনে গিয়ে দেখা যায়, আরিফ হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আইনের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাব শালিদের ব্যবহার করে ধামরাই উপজেলার কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাশে আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় গড়ে তুলেছেন সীসা তৈরির অনুমোদনহীন কারখানা।

উপজেলা প্রশাসন এর উপজেলার ফোটনগর এলাকায় আরিফ হোসেনের অবৈধ কারখানা ভেঙে দিয়েছিল সপ্তাহ না পেরতেই আবারও অবৈধ ব্যাটারি তৈরির কারখানা গড়েছেন তিনি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Related posts

Leave a Comment