উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিকায়ণ করা হবে:সেনাবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার,৭ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিকায়ণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদে। দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শনী প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন,সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে বাহিনীটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে । তিনি আরও বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে সব বিষয়ে সর্বাত্মক সহযোগীতা করেন । এর পরে তিনি সেখানে একটি ১৫ তলা ভবন উদ্বোধন…

Read More