প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে : তৌফিক-ই-ইলাহী

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের রিজার্ভের যে অবস্থা, আমরা জানি না সামনে কি হবে। এলএনজি এখন আমরা আনছি না। এ সময়ে ২৫ ডলার হিসাব ধরেও যদি এলএনজি আমদানি করতে যাই, চাহিদা মেটাতে অন্তত ৬ মাস কেনার মতো অবস্থা আছে কি না- জানি না। আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে। রবিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে বিসিআই আয়োজিত ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

Read More

ঘূর্ণিঝড় মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি আজ রোববারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তা আরও শক্তি অর্জন করে আগামী মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যে দেশের সব কটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। ভারতের আবহাওয়াবিদেরা আরও বলছেন, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ–পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। তবে কেমন শক্তি নিয়ে এটি আঘাত হানবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের…

Read More

বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যা আগে করিনি: সাকিব

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের একটি জয়ের প্রতীক্ষাও দীর্ঘদিনের। এবার সরাসরি এই পর্বে খেলছে টাইগাররা। সোমবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ড। এর আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব আল হাসান শোনালেন আশার বাণী। গত কয়েক মাস ধরে দেশের ক্রিকেটে নতুন কিছুর কথা শোনা যাচ্ছে, তবে মাঠে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। সাকিব অবশ্য বলছেন, এবার তাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আগে কখনো করেননি তারা। অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা একটা…

Read More

সাগরে গভীর নিম্নচাপ, ছয় বিভাগে বৃষ্টি হতে পারে

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :আন্দামান সাগরের লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলেছে, গভীর নিম্নচাপের প্রভাবে আজ দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাতেও। আর গভীর নিম্নচাপের কারণে দেশের তিন সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী পাঁচ দিনে…

Read More

শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত হলেন

২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ডেস্ক) : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন। রোববার কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হলেন।চীনের নেতা হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং রোববার ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের’ প্রতিশ্রুতি দিয়েছেন।আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি ‘পার্টি এবং জনগণের অগাধ আস্থার যোগ্যতা প্রমাণে নিষ্ঠার সাথে দায়িত্বপালনের প্রতিশ্রুতি দিয়েছেন।

Read More