সাভারে ৫ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক

৫ জুন ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর উপকণ্ঠ সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। গত রাতে সাভার মডেল থানাধীন জয়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া সংগীয় ফোর্স নিয়ে সাভারের জয়পাড়া এলাকায় অভিযান চালান। এসময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. সালমান খান (২৫) নামের এক মাদক কারবারিকে।
​পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে সালমানের কাছ থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা। ধৃত সালমান খান সাভারের জামশিং জয়পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related posts

Leave a Comment