সাভারে চারটি অবৈধ টায়ার পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভারে পরিবেশ দূষণকারী চারটি অবৈধ টায়ার পোড়ানোর কারখানা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় বুলডোজার দিয়ে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল।
পরিবেশ অধিদপ্তর জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। কারখানাগুলো থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যরে কারণে পার্শ্ববর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল এবং স্থানীয় জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় আজ এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিংক: মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর।

Related posts

Leave a Comment