স্টাফ রিপোর্টার,২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাভারের বলিয়ারপুরে অনুষ্ঠিত হল সাধাপুর ক্রীড়া সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় সাধাপুর যুব সংঘকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বলিয়ারপুর একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। খেলাটি দেখার জন্য মাঠে ব্যাপক দর্শকের উপস্থিত সমাগম দেখা যায়।
সাভারের বলিয়ারপুরে অনুষ্ঠিত হল সাধাপুর ক্রীড়া সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
