২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে তিনি সরকারের যেসব কমিটিতে ছিলেন, সেসব কমিটি থেকেও পদত্যাগ করেছেন। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এ কথা জানান । তিনি বলেন, ‘আমি প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি’। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ করা নিয়ে আলোচনা চলছিল।
Read MoreDay: February 25, 2025
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে খুব শীঘ্রই :সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা
স্টাফ রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে মানুষ কিছু বলতে পারতো না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। দুপুরে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসময় আরও বলেন,খুব শীঘ্রই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি আরও বলেন,কেউ কোন সময় বলতে পারেনা কখন ঠিক হবে তবে ঠিক করার জন্য প্রক্রিয়া চলছে আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে । এর আগে সকালে সেখানে…
Read Moreবাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে : সাভারে সেনাবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সেনাবাহিনী প্রধান এসময় আরো বলেন আমরা, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবো কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে কিন্তু আমরা জানি যে কাজটা বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশা দায়িত্বের সাথে কাজটা সম্পন্ন করতে হবে সুতরাং দেশ ও জাতির জন্য…
Read More