ধামরাইয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে বাবুল হোসেন নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অনিক, শয়ন ও আয়নাল। তারা তিনজন সরাসরি হত্যাকান্ডে অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়,গেল শুক্রবার বিকেলে ধামরাইর কুল্লা ইউনিয়নের মাখুলিয়ার আকসির নগর আবাসন প্রকল্পে প্রকাশ্যে স্ত্রীর সামনে যুবদল নেতা বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা…

Read More

ধামরাই তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ’শ্লোগানকে সামনে রেখে ধামরাই তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতায় ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। উপজেলা পর্যায়ে প্রথম এ আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হওয়ার আহবান জানান এবং এ খেলার চর্চার উপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুন আহমেদ অনীক। তিনি আরো বলেন ৪৯০ খৃষ্ট পূর্বাব্দে গ্রীক সৈনিক ফেইডিপ্পিড্সে কর্তৃক ম্যারাথনের যুদ্ধ জয়ের সংবাদ বহন করে একটানা দৌড়ে এতেন্স নগরে নিয়ে এসেছিলেন।ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে…

Read More