দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট গনি


১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ):অপ্রতিরোধ্য তালেবানের কাবুলে প্রবেশের পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন।

তবে এর আগে তার পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল আল-জাজিরা। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছিল, পশ্চিমাসমর্থিত এ নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রয়েছেন। রবিবার সকালের বেশিরভাগ সময় তিনি সরকারি বাসভবনের বাগানে কাটিয়েছেন।

Related posts

Leave a Comment