সরকারের বিরুদ্ধে বিএনপি এখনো ষড়যন্ত্র করছে : ত্রাণ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ দিন রাত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শোক দিবস উপলক্ষে উপজেলা আনসার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment