জাবিতে টানা চতুর্থ দিনের সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা

সাভার,৩০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনে প্রবেশের ফটক আটকে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায় সকাল থেকে, নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এছাড়া পুরাতন প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অপসারণ মঞ্চ’ করে অবস্থান করছেন তারা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে সর্বাত্মক অবরোধের কারণে অধিকাংশ বিভাগে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে কার্যত বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এছাড়া বিভিন্ন একাডেমিক ভবনের গেটে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ঝুলিয়ে দিয়েছেন যা করে আন্দোলনকারীরা ভবনের গেট আটকাতে না পারেন।
অন্যদিকে সর্বাত্মক ধর্মঘটকে উপেক্ষা করে ক্লাস ও পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছেন একাধিক উপাচার্যপন্থী শিক্ষক। এছাড়া ভবনে প্রবেশের সময় আন্দোলনকারীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন একাধিক উপাচার্যপন্থী শিক্ষক।

Related posts

Leave a Comment