সরকার পরিবেশ সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে :আইডিইবিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

২৩ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার শুধু নগর উন্নয়ন নয়, বরং নগরের সকল সুযোগ সুবিধা গ্রামে নিয়ে যেতেও বদ্ধপরিকর। নগরজীবনের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা ও এর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার কোন বিকল্প নেই।’ তিনি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বর্জ্যরে বহুমাত্রিক ব্যবহারে কাজ করার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা…

Read More

সাভারের সিআরপি এলাকায় ছাদ কৃষি গাছ কর্তনের অভিযোগে এক মহিলা গ্রেফতার

সাভার,শেখে এ কে আজাদ(বিবিনিউজ):সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদ কৃষি গাছ দা দিয়ে কর্তন করে ফেলা সেই নারীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ওই নারীর এভাবে গাছ কেটে ফেলার ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে সাভারে। কারও সঙ্গে বিবাদের জের এভাবে গাছের ওপর প্রকাশ করায় অনেকে লাকির কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন সকলেই। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে খালেদা আক্তার লাকি (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা। সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী নারীর পোস্ট…

Read More

বিমান চালনা এবং রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের যত্নবান হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

২৩ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : বিমান উড্ডয়নকে একটি উচ্চতর কারিগরি পেশা হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ উড্ডয়ন এবং এয়ারক্রাফটের রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত এই মূল্যবান বিমানের নিরাপদ উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণে সকলকে যতœবান হতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ৬ষ্ঠ ‘আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনারে সমাপনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। বিমান উড্ডয়নে পেশাগত দক্ষতার গুরুত্ব সবচেয়ে বেশি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ দক্ষতা একদিকে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি…

Read More

আওয়ামীলীগের অঙ্গসংগঠনের কমিটিতে স্বচ্ছ লোকদের দায়িত্ব দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):এবার আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের যেকোন কমিটিতে স্বচ্ছ লোকদের দায়িত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের জোরপুল এলাকায় ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন আওয়ামী লীগের অনু প্রবেশকারীদের রাখা হবে না দেশে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়ে বলে জানিয়ে তিনি আরও বলেন দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে বিএনপি নেতাকর্মীরা এখন ঘর ছাড়া বলেও বলেন তিনি। কর্মী সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান…

Read More

সাভারে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

সাভার,২৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী বার বছরের শিশু শাকিব হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গতকাল রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে পাঁচ বছরের ওই শিশুকে জোর পূর্বক ধর্ষণ করেন শাকিব হোসেন পরে শিশুটির পরিবারের সদস্যরা গভীর রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শাকিব হোসেনকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে গতকাল রাতেই ধর্ষণকারী শিশুকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস…

Read More

জাবিতে শিবির সন্দেহে দুজন আটক

সাভার,২৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিবির নেতা ও তার এক সহযোগীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী থেকে গোয়েন্দা সংস্থার সহয়তায় তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী সাদ শরীফ এবং প্রতœতত্ত্ব বিভাগের নূরুল আমিন। তাদের দু’জনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের পূর্ব নির্ধারিত মশাল মিছিল কর্মসূচি চলাকালে তাদেরকে আটক করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পরিকল্পানা ছিল তাদের। তাদের আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন,তারা যে শিবির করে তার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে পাওয়া…

Read More