সাভারে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

সাভার,২৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী বার বছরের শিশু শাকিব হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গতকাল রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে পাঁচ বছরের ওই শিশুকে জোর পূর্বক ধর্ষণ করেন শাকিব হোসেন পরে শিশুটির পরিবারের সদস্যরা গভীর রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শাকিব হোসেনকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে গতকাল রাতেই ধর্ষণকারী শিশুকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আটক ধর্ষণকারী ওই এলাকার আলামিনের ছেলে।
বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন।

Related posts

Leave a Comment