আজারবাইজানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

২৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম নন-অ্যালাইন মুভমেন্ট (ন্যাম) সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বিকেলে বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন…

Read More

সাভারে পূর্ব শক্রুতার জের ধরে যুবককে হত্যার চেষ্টা

সাভার,২৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সোহরাব নামের এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি ব্যাপারীপাড়া এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে নিজ বাড়ি থেকে সোহরাব হোসেনকে(৩৫) মোবাইল ফোনে ব্যাপারীপাড়া এলাকায় ডেকে নেন ওই এলাকার আলমাস হোসেনের ছেলে স্থানীয় সন্ত্রাসী মাহবুব ও মাসুম পরে তাকে প্রকাশ্যে সবার সামনে ওই পিটিয়ে আহত করে মৃত ভেবে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায়…

Read More

উপাচার্যের পদত্যাগের দাবিতে জাবির প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক ও শিক্ষার্থীরা

সাভার,২৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের উপার্চায অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের এ অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় আজকের মধ্যে দুর্নীতির দায় নিয়ে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম পদত্যাগ না করলে আগামী শনিবার থেকে ক্যাম্পানে উপাচার্যের বাসভবন সহ…

Read More

বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবেনা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের পার্বতীনগর এলাকায় সাভার পৌর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন শান্তির দেশ বলেও মন্তব্য করেন তিনি। বর্ধিত সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে।

Read More