
সাভার,২৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সোহরাব নামের এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি ব্যাপারীপাড়া এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে নিজ বাড়ি থেকে সোহরাব হোসেনকে(৩৫) মোবাইল ফোনে ব্যাপারীপাড়া এলাকায় ডেকে নেন ওই এলাকার আলমাস হোসেনের ছেলে স্থানীয় সন্ত্রাসী মাহবুব ও মাসুম পরে তাকে প্রকাশ্যে সবার সামনে ওই পিটিয়ে আহত করে মৃত ভেবে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। আহত ওই যুবক ওই এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে।
খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
স্থানীয়দের দাবি ওই দুই সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
