উপাচার্যের পদত্যাগের দাবিতে জাবির প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক ও শিক্ষার্থীরা

সাভার,২৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের উপার্চায অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের এ অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় আজকের মধ্যে দুর্নীতির দায় নিয়ে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম পদত্যাগ না করলে আগামী শনিবার থেকে ক্যাম্পানে উপাচার্যের বাসভবন সহ অনির্দিষ্ট কালের জন্য অবরোধ কর্মসুচী চলবে।
এদিকে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন তিনি কোন দুর্নীতি করেনি তাই পদত্যাগও করবেন না।

Related posts

Leave a Comment