বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবেনা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের পার্বতীনগর এলাকায় সাভার পৌর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন শান্তির দেশ বলেও মন্তব্য করেন তিনি।
বর্ধিত সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment