কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার

৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে…

Read More

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত ৬৫ জনের প্রাণহানি

৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত ৬৫ জনের প্রাণহানি এবং বেশকিছু সংখ্যক লোক আহত হয়েছে। একজন প্রাদেশিক মন্ত্রী এ কথা জানান। পাঞ্জাব প্রদেশের রহিমা ইয়ার খান জেলায় করাচী থেকে রাওয়ালপিন্ডি যাওযার পথে বৃহস্পতিবার তেজগ্রাম এক্সপ্রেসের ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদ বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া খবরে আমরা জানতে পেরেছি অন্তত ৬৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। মাত্র ১৮ জনের লাশ সনাক্ত করা সম্ভব বলে তিনি জানান। আহতদের পাশের ভাওয়ালপুর ও রহিম ইয়ার খানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মানবাধিকার…

Read More

নড়িয়াকে ভাঙ্গন থেকে রক্ষায় কাজ চলছে : পানি সম্পদ উপমন্ত্রী

৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আগামী বর্ষাকে সামনে রেখে নড়িয়াকে পদ্মার ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী বর্ষাকে সামনে রেখে ডান তীরের রক্ষাবাঁধের কাজের অগ্রগতির বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে। বর্ষার আগেই পরিকল্পনা অনুযায়ী পদ্মার ডান তীর রক্ষাবাঁধের কাজ দ্রুততার সাথে শেষ করা হবে। উপমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে পদ্মার ডান তীর রক্ষাবাঁধের সুরেশ^র এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শামীম বলেন, গত ২৯ তারিখে একনেক বৈঠকে শরীয়তপুরের চরাত্রা,…

Read More

সাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,৩১ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কাজে তিতাসের প্রায় ৪০ জন শ্রমিক অংশগ্রহণ করে। এলাকাবাসী জানান,প্রায় এক বছর আগে আশুলিয়ার আমতলা এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। এসময় রাইজার গুলো খুলে নেওয়া…

Read More