৩ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সরকারি সফরে আজ সকালে এখানে পৌঁছালে লাল গালিচা বিছিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২০৩০) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে। ভারতের নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি বিমান বন্দরে ফুলে তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে…
Read MoreDay: October 3, 2019
সাভারের আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ মানিক নামে আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে একই মামলায় পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করল। বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এসময় তিনি বলেন, বুধবার দিবাগত গভীর রাতে সাভারের বক্তারপুর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মজিদ হত্যার অন্যতম আসামি মানিক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় চার রাউন্ড গুলিসহ মজিদ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, আওয়ামী লীগ নেতা…
Read Moreসাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কমিটি গঠন
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতি করবো না কাউকে করতেও দেবোনা এই স্লোগানকে সামনে রেখে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় আলোচনা সভায় এ কমিটি ঘোষনা করা হয়। এসময় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। আলোচনা সভায় এসময় সাভার উপজেলার অন্তর্গত ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এসময় সারাদেশ ব্যাপি দুর্নীতির বিরুদ্ধে সরকার যে অভিযান শুরু করেছে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান…
Read Moreসাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধ দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। আজ সকালে তিতাস…
Read Moreসড়ক দূর্ঘটনায় সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্বামী নিহত,আহত অন্তত ৫
সাভার প্রতিনিধি:সাভারে ট্রাক চাপায় প্রাইভেট কারে থাকা সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের স্বামী কাজী সেলিমুর রহমান (৫৫) নিহত হয়েছে। এসময় খালেদা আক্তার জাহানসহ আহত হয়েছে অন্তত ৫ জন। বুধবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সাভার থেকে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান ও তার স্বামী কাজী সেলিমুর রহমান একটি প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেন পরে তাদের প্রাইভেটকারটি ঢাকা আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় পৌছলে আমিনবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে…
Read Moreজাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত ধর্মঘট ও অবরোধ অব্যাহত
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসুচী পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। অবরোধ কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত। এদিকে অবরোধের কারনে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেনি। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। এদিকে বৃহস্পতিবার ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল অবরোধের মাধ্যমে ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। এসময় পরিবহন পুল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন বের হতে…
Read More