
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতি করবো না কাউকে করতেও দেবোনা এই স্লোগানকে সামনে রেখে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে।
দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় আলোচনা সভায় এ কমিটি ঘোষনা করা হয়। এসময় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। আলোচনা সভায় এসময় সাভার উপজেলার অন্তর্গত ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এসময় সারাদেশ ব্যাপি দুর্নীতির বিরুদ্ধে সরকার যে অভিযান শুরু করেছে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ।
