
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ মানিক নামে আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে একই মামলায় পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করল।
বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
এসময় তিনি বলেন, বুধবার দিবাগত গভীর রাতে সাভারের বক্তারপুর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মজিদ হত্যার অন্যতম আসামি মানিক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় চার রাউন্ড গুলিসহ মজিদ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, আওয়ামী লীগ নেতা মজিদকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল এটিই সেই অস্ত্র। মজিদের শরীর থেকে উদ্ধারৃকত গুলি ও উদ্ধার হওয়া অস্ত্রের গুলি পরীক্ষার জন্য সিআইডিতে প্রেরণ করা হয়েছে।
সট- সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ঢাকা জেলা।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এঘটনায় গুলিবিদ্ধ হয় আরো একজন।
