১৪ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। রোববার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে নাগরিক কমিটি আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন রাষ্ট্রপতি। প্রাতিষ্ঠানিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশপাশি শিক্ষায় হাওরাঞ্চল অনেক এগিয়ে গেছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল হামিদ বলেন, শুধু ভালো রেজাল্ট অর্জন করলেই চলবে না, শিক্ষার গুণগত মান উন্নয়ন না হলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক…
Read MoreDay: October 14, 2019
দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন শেখ ফজলে নূর
১৪ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মামলা না হওয়ায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাপস বলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই বাচ্চুর বিরুদ্ধে মামলা না করার দায়ে সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনার মামলায় বাচ্চুকে আসামি করে চার্জশিট দিতে সুপ্রিম কোর্টের আপিল…
Read Moreনিয়ন্ত্রণে এনেছে ক্যালিফোর্নিয়ার দাবানল
১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : অগ্নিনির্বাপক কর্মীরা ক্যালিফোর্নিয়ার দক্ষিণে দাবানল নিয়ন্ত্রণে এনেছে। এর আগে প্রায় ১ লাখ লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিয়ে এসেছে তারা। আগুনের জন্য বিপদজনক এই এলাকায় জরুরি সতর্ক সংকেত লাল পাতাকার অধীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রবল বায়ু প্রবাহ রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে ছড়িয়ে পড়া দাবানলের মধ্যে বৃহত্তর লস এঞ্জেলেসের সানফার্নানদো উপত্যাকার স্যাডলার্ডজি দাবানল ভয়ঙ্কর রূপ নিয়েছে। শনিবার নাগাদ লস এঞ্জেলেস’র উপশহরের উত্তরে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ৭ হাজার ৫৫১ একর বনভূমি গ্রাস করেছে এই দাবানল। তাপমাত্রা কমে…
Read Moreসাংবাদিক দিল মনোয়ারার মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ
১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র সাংবাদিক ও পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে আজ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমার রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূত্র জানায়, নারী সাংবাদিক নেতা মনু গত রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
Read Moreবাংলাদেশ সংসদীয় গণতন্ত্র চর্চায় এগিয়ে যাচ্ছে : স্পিকার
১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চর্চায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায় উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চর্চায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৫০টি সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশ। এছাড়া বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকসহ সকল সূচকে সুদৃঢ় অবস্থানে রয়েছে।’ স্পিকারের সাথে আলজেরিয়া পার্লামেন্টের প্রেসিডেন্ট স্লিমানে চেনাইন এর সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন…
Read Moreঢাকার ধামরাইয়ে চার শিশু ধর্ষণের শিকার
ধামরাই,১৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে চার শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ ধর্ষণকারী ব্যক্তিকে আটক করেছে। এলাকাবাসী ওই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পুলিশ জানায় ধামরাইর পৌর এলাকার আমবাগান মহল্লায় একটি ভাড়া বাড়িতে ওই চার শিশুর পরিবারের সদস্যরা বসবাস করে আসছিলো ওই শিশুদের বা মা ধামরাইর বিভিন্ন পোশাক কারখানায় চাকুরী করে আসছিলো তারা কারখানায় যাওয়ার পরে ওই এলাকার ব্যক্তি আফছার উদ্দিন (৫৫) গেল ১১ ও ১২ অক্টোবর ওই চার শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার দোতলা বাড়ির ছাদে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে গতকাল ওই চার শিশু অসুস্থ হয়ে…
Read More