২১ অক্টোবর, ২০১৯(বিবিনিউজ):দেশের ক্রিকেট ঠিকমতো চলছে না—এই অভিযোগে সংবাদ সম্মেলের ডাক দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুপুরে শেষ পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবি–দাওয়া পেশ করলেন সাকিব–তামিম–মুশফিকসহ অন্যান্য ক্রিকেটাররা। ১১ দফা দাবিতে শেষ পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন তারা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। ক্রিকেটারদের এ সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা প্রায় সবাই এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের মুখপাত্র হয়ে বাংলাদেশের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক…
Read MoreDay: October 21, 2019
রাষ্ট্রপতি জাপান সম্রাটের অভিষেকে যোগ দিতে টোকিও পৌঁছেছেন
২১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আট দিনের সরকারি সকালে টোকিও পৌঁছেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (এসকিঊ ৬৪৬) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মোনজা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। সিঙ্গাপুরে ৩ ঘণ্টার বেশী যাত্রা বিরতির পর রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে টোকিওর উদ্দেশ্যে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর…
Read Moreজাবিতে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০১৯
সাভার প্রতিনিধি:ভাবনা যদি গণিত হয়, গণিত নিয়ে কিসের ভয় এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ জে.ইউ.এস.সি জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০১৯। রবিবার বিকেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াড এ সাতটি জেলার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে গণিত অলিম্পিয়াড এ অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Read More