
সাভার প্রতিনিধি:ভাবনা যদি গণিত হয়, গণিত নিয়ে কিসের ভয় এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ জে.ইউ.এস.সি জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০১৯।
রবিবার বিকেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াড এ সাতটি জেলার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে গণিত অলিম্পিয়াড এ অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
