সব দাবি মানার পরও বুয়েটে আন্দোলন অযৌক্তিক: প্রধানমন্ত্রী

১২ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):সব দাবি মেনে নেয়া নেয়ার পরও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, বুয়েটে হত্যাকাণ্ডের পর কারো আন্দোলনের জন্য অপেক্ষা করি নাই, প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, নারী ক্ষমতায়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও নারীদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিশ্ববাসীর নজর কেড়েছে। এসময় নারী পাচার রোধে সবাইকে সচেতন হওয়ার…

Read More

দরিদ্ররা সচেতনতার অভাবে বিনামূল্যে আইনগত সহায়তা নিতে পারছে না

১২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): জাতীয় আইনগত সহায়তা কমিটির সভায় বক্তারা বলেছেন, সচেতনতার অভাবে অসহায় দরিদ্র, অধিকার বঞ্চিত ও নির্যাতনের শিকার ব্যক্তিরা সরকারের সফল উদ্যোগ বিনা খরচে আইনগত সহায়তা নিতে পারছে না। স্লোগানকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সহায়তা দান” এ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন সহায়তা প্রদান কার্যক্রম, উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যাবলী ও করণীয় শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । আর্থিক ভাবে অস্বচ্ছল , সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার…

Read More

উপাচার্য চাইলে ৫ দফা দাবি এক ঘণ্টাতেই পূরণ সম্ভব

১২ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য (ভিসি) চাইলে তাদের ৫ দফা দাবি এক ঘণ্টাতেই পূরণ করা সম্ভব। কিন্তু সেটি যদি না করা হয়, তাহলে ১৪ অক্টোবর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না। আজ শনিবার দুপুর ১২টায় সমাবেশের শুরুতে এসব কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এর আগে আবরার ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং ৫ দফা দাবি আদায়ে বুয়েট শহীদ মিনারের সমাবেশে অংশ নিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সমাবেশের শুরুতে ছাত্র প্রতিনিধিরা বলেন, ‘ভিসি স্যার চাইলে আমাদের পরিবর্তিত ৫ দফা দাবি এক…

Read More

আজ জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

১২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শনিবার। শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ। জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এদিকে সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বস্তরের শ্রমিক কর্মচারী জমায়েত ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক…

Read More

ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায়

১২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ লোককে সরিয়ে নেয়া হয়েছে। এতে অনেক অবকাঠামো ভস্মিভূত হয়েছে। এদিকে এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। দমকল কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ এ দাবানল লস অ্যাঞ্জেলস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালীর বিভিন্ন এলাকার সাত হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে। তারা আরো জানান, দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে। দমকল কর্মকর্তারা জানান, পোর্টার র‌্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে…

Read More

সাভারে গার্মেন্টস শ্রমিকসহ তিন জন ধর্ষণের শিকার

সাভার,১২ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে পৃথক ঘটনায় এক গার্মেন্টস শ্রমিকসহ তিন জন ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ তিন ধর্ষণকারীকে আটক করেছে। পুলিশ জানায় গতকাল রাতে মানিকগঞ্জ থেকে (১৭) এক কিশোরী সাভারের আমিনবাজারের হিজলা গ্রামে ওয়াসিম নামের (২৯) এক যুবকের বাড়িতে গার্মেন্টস এ চাকুরী করার জন্য আসেন। পরে ওই যুবক একটি বাড়িতে নিয়ে ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। এঘটনায় রাতে ধর্ষণকারী যুবক ওয়াসিমকে প্রধান আসামী করে সাভার মডেল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ হিজলা গ্রামে অভিযান চালিয়ে ওই ধর্ষণকারীকে আটক করে। অন্যদিকে সাভারের পার্বতীনগর এলাকায় ফুফার…

Read More