
সাভার,১২ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে পৃথক ঘটনায় এক গার্মেন্টস শ্রমিকসহ তিন জন ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ তিন ধর্ষণকারীকে আটক করেছে।
পুলিশ জানায় গতকাল রাতে মানিকগঞ্জ থেকে (১৭) এক কিশোরী সাভারের আমিনবাজারের হিজলা গ্রামে ওয়াসিম নামের (২৯) এক যুবকের বাড়িতে গার্মেন্টস এ চাকুরী করার জন্য আসেন। পরে ওই যুবক একটি বাড়িতে নিয়ে ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। এঘটনায় রাতে ধর্ষণকারী যুবক ওয়াসিমকে প্রধান আসামী করে সাভার মডেল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ হিজলা গ্রামে অভিযান চালিয়ে ওই ধর্ষণকারীকে আটক করে।
অন্যদিকে সাভারের পার্বতীনগর এলাকায় ফুফার বাসায় বেড়াতে এসে (১৭) এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ওই কিশোরী ধর্ষণকারী ফুফা জসিমকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ ধর্ষণকারী ফুফা জসিমকে আটক করেছে।
এদিকে সাভারের ভাগলপুরে বিয়ের প্রভোলন দেখিয়ে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম আলিফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিক জানান বিয়ের প্রভোলন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন মনিরুল ইসলাম আলিফ। পরে তিনি রাতে মনিরুল ইসলাম আলিফকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ ধর্ষণকারীকে আটক করেছে।
ধর্ষণের শিকার তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হবে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন আসামীদের আজ আদালতে প্রেরণ করা হবে।
