আইন তার নিজস্ব গতিতে চলবে : প্রধানমন্ত্রী

২৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়কারীদের বিরুদ্ধে পুনরায় হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে। তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে, সে যেই হোক এবং যে দলই করুক না কেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় স্থানীয় হিলটন হোটেলে আজারবাইজানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ব্যবস্থা নেয়া হচ্ছে। যদি আমাদের দলের কেউ ও অপরাধে জড়িত হয়, সে তৎক্ষণাৎ শাস্তি ভোগ করছে।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অপরাধীরা অপরাধীই, আমরা অপরাধীদের অপরাধীর…

Read More

মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শক্রু তাই তাদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের পার্বতীনগর এলাকায় ঢাকা জেলা পুলিশের এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে তাই মাদক ব্যবসা ছেড়ে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম,পুলিশের ঢাকা…

Read More

জাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে বানানো হয়েছে উপাচার্য অপসারণ মঞ্চ। রবিবার সকাল ৯টা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ…

Read More