
সাভার,২৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শক্রু তাই তাদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের পার্বতীনগর এলাকায় ঢাকা জেলা পুলিশের এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে তাই মাদক ব্যবসা ছেড়ে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম,পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে।
