৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের একজন লোকও আবাসনহীন থাকবে না। ‘জনগণের সাংবিধানিক অধিকার বাসস্থান বাস্তবায়নে সরকার কাজ করছে।’ তিনি বলেন, ‘দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, এমনকি যাদের কোন কিছু নেই অর্থাৎ যারা ভাসমান বস্তিবাসী তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। একজন লোকও দেশে আবাসনহীন থাকবে না।’ মন্ত্রী আজ রাজধানীর শাহবাগে বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত র্যালির উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে এই বর্নাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালি…
Read MoreDay: October 7, 2019
অভিযুক্ত কাউকে ছাড় নয় : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী অভিযানে অভিযুক্ত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘যে কারো বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। তবে প্রমান ছাড়া অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায় না।’ আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন,…
Read More