২৫ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশে স্তন ক্যান্সারের ব্যাপকতা রোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রাথমিক অবস্থায় এটা নির্ণয়ের জন্য স্ক্রিনিং কর্মসূচি জনগণের নাগালের মধ্যে আনা প্রয়োজন। তিনি বলেন, সরকার ইতিমধ্যে ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য ২৩শ’ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নতুন ক্যান্সার কেন্দ্রগুলোর মাধ্যমে চিকিৎসার পাশাপাশি সচেতনতা ও স্ক্রিনিং মানুষের নাগালের মধ্যে আসবে। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনের নারী সদস্য ও পরিবারের জন্য দিনব্যাপী স্তন…
Read MoreDay: October 25, 2019
ন্যাম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
২৫ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : ফোরামের চেতনা সমুন্নত রাখার এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণের আহ্বানের মধ্যদিয়ে নিয়ে আজ এখানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলন শুরু হয়েছে। স্থানীয় বাকু কংগ্রেস সেন্টারে ১২০টি উন্নয়নশীল রাষ্ট্রের ফোরাম ন্যাম’র দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধান এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় সম্মেলনে স্থলে এসে পৌঁছলে আজারবাইজানের প্রেসিডেন্ট তাঁকে স্বাগত জানান। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের…
Read Moreসাভারের আশুলিয়ায় আত্মহত্যা করেছে এক দম্পত্তি
সাভার,২৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পারভেজ মিয়া ও সাদিয়া আক্তার নামে এক দম্পত্তি। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলেছে- প্রাথমিকভাবে তাদের ধারনা পারিবারিক কোন কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশ নামে এক ব্যক্তির ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে…
Read More